১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর রিমান্ড আবেদন

পর্যটন সংবাদ ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আজই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর পাকা সড়কে আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিনকে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

Read Previous

আদালত নিষেধাজ্ঞা দিলেন সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও স্ত্রীর বিদেশ যাত্রায়

Read Next

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হবে ইটভাটা ও দূষণকারী শিল্প স্থাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular