মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ এক ব্যক্তি বার্ন ইনস্টিটিউটে

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, মীর হোসেনের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার শ্বাসনালীও পুড়ে যাওয়ায় শঙ্কা আরও বেড়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোগীর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে শ্বাসনালীর ক্ষতি হওয়ায় ঝুঁকি বেশি।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Read Previous

উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন, সুস্থতার পথে

Read Next

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম, বাবাকে ডিবির হেফাজতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular