২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রমণে নতুন দিগন্ত: রাশিয়ায় ভিসা ছাড়াই প্রবেশের সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্ব পর্যটকদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। দেশটি তাদের নাগরিক ও বিদেশি পর্যটকদের ভিসা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনার কথা জানিয়েছে। শনিবার (৫ জুলাই) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মস্কো এখন আরও বেশি পর্যটকবান্ধব নীতির দিকে এগোচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে ল্যাভরভ জানান, রাশিয়া এমন কিছু দেশের জন্য ভিসা মুক্ত বা বিকল্প ব্যবস্থা চালুর চিন্তা করছে, যারা ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ইস্যুতে ভারসাম্যপূর্ণ ও নীতিগত অবস্থান নিয়েছে।

এ সময় রাশিয়ার পক্ষ থেকে সৌদি আরবের আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি প্রচেষ্টায় ভূমিকারও প্রশংসা করা হয়।

রাশিয়ায় ই-ভিসা সুবিধা চালুর পর দেশটিতে বিদেশি ভ্রমণকারীর সংখ্যা ৫৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মস্কো। এই অভাবনীয় সাড়া দেশটিকে আরও উদার পর্যটন নীতির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের ভ্রমণপিপাসু নাগরিকরা নতুন করে রাশিয়াকে তাদের পর্যটন তালিকায় রাখতে শুরু করবেন।

পর্যটন খাতে বৈচিত্র্য এবং নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত বিশ্বব্যাপী ভ্রমণপ্রেমীদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Read Previous

রাজধানীসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কতা—ভ্রমণপিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

Read Next

মারায়ং তং: প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক রোমাঞ্চকর গন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular