১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

পর্যটন সংবাদ ডেস্ক: ভাষা আন্দোলনের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বারডেম হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আহমদ রফিকের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিডনির জটিলতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিকবার মাইল্ড স্ট্রোক হয় তার। গত বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আহমদ রফিককে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না থাকায় রবিবার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। বারডেমের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

ভাষাসৈনিক আহমদ রফিক ছিলেন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনের এক নিরলস যোদ্ধা। তার মৃত্যুতে জাতি হারাল এক মহৎ প্রেরণাদায়ী ব্যক্তিত্বকে।

Read Previous

কক্সবাজারে সমুদ্র সৈকতে বিজয়া দশমী: ধর্ম ও সম্প্রীতির মিলনমেলা

Read Next

আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক: ডাকসু ভিপি সাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular