ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়লো, ১০ আগস্ট থেকে কার্যকর

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারত ভ্রমণেচ্ছুদের জন্য নতুন খবর—ভারতীয় ভিসার প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে এই নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)

এর আগে এই ফি ছিল ৮০০ টাকা। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, উপকরণ ও পরিচালন ব্যয়ের ক্রমাগত বৃদ্ধির কারণে এই ফি বৃদ্ধি করা হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম এই ফি পুনর্নির্ধারণ করা হলো।

আইভ্যাক-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ১,৫০০ টাকা একটি সার্ভিস চার্জ, যা শুধুমাত্র ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য নেওয়া হয়। এটি ভারত সরকার নির্ধারিত নয়।

তবে ভ্রমণপ্রেমীদের জন্য আশার কথা হলো, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেয় না। অর্থাৎ, ভিসা নিজেই বিনামূল্যে পাওয়া গেলেও আবেদন প্রক্রিয়া সম্পাদনের জন্য এই সার্ভিস চার্জ প্রযোজ্য।

আইভ্যাক আশ্বাস দিয়েছে, সেবার মান ও অবকাঠামো আরও উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণ পরিকল্পনায় ভিসা প্রক্রিয়াকরণের সময় ও খরচ বিবেচনায় নেওয়ার জন্য পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে।

Read Previous

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবে ভোটের ভিত্তিতে: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

Read Next

লাওস ভ্রমণে আগ্রহীদের জন্য সুখবর: সহজ হলো ভিসা প্রক্রিয়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular