
ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটে ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর অঞ্চলে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিল বলে জানা যায়। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। একজন নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে। এছাড়া গুরুত আহত হয়েছেন প্রায় ১৫ জন।
যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলে জানান তারা ।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন ।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দর্ঘটনা ঘটল সেটি উদ্ভাবনের জন্য আরও তদন্ত করা হচ্ছে।



