২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ ডাউন লাইন

পর্যটন সংবাদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

হঠাৎ বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা–চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইন দিয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার পরপরই ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। তিনি আরও বলেন, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

এদিকে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ের সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন।

দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Read Previous

রাজনৈতিক সংঘর্ষ নয়, মব নয়: উপদেষ্টা আসিফ মাহমুদ

Read Next

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আকাশ গ্যাংয়ের তিন সদস্য আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular