১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় রিকশাচালকদের বিক্ষোভ

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার কারনে এ বিক্ষোভ করছে তারা । এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয় ।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

এর আগে, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন ‌বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

Read Previous

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সচিবালয়ে

Read Next

এবার দাম কমলো পেয়াজের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular