ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবে এনবিআর

পর্যটন সংবাদ ডেস্ক: কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত জটিলতা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনা করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার অনুষ্ঠিত হবে বিশেষ বৈঠক ‘মিট দ্যা বিজনেস’ শিরোনামে।

এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যবসায়বান্ধব পরিবেশ নিশ্চিত ও ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নিয়মিত বৈঠক চালু করা হচ্ছে। এখানে ব্যবসায়ী সংগঠন ও প্রতিনিধিরা মাঠপর্যায়ে ভ্যাট, আয়কর কিংবা কাস্টমস সংক্রান্ত যে সমস্যাগুলো ভোগ করছেন, তা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের সামনে তুলে ধরতে পারবেন।

চলতি মাসের বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায়। এতে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি নির্ধারিত গুগল ফরম পূরণ করে জমা দিতে হবে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের মতে, এই উদ্যোগের মাধ্যমে রাজস্ব প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও যোগাযোগ আরও জোরদার হবে, পাশাপাশি জটিলতা দ্রুত সমাধানের পথও সহজ হবে।

Read Previous

ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ: ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ৬ মাসের জন্য বহিষ্কার

Read Next

সারাদেশে বৃষ্টি: ভ্রমণপ্রেমীদের জন্য কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular