১৭/০৫/২০২৬
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ ফ্লাইট দুবাই যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে শিডিউল অনুযায়ী চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেছে।

ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায়, নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।

আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইটটি ভোর ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায়।

Read Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে শুরু হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক

Read Next

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular