১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ বইছে বিভিন্ন জেলায়। গতকাল মঙ্গলবার খুলনা বিভাগের পাশাপাশি ঢাকাসহ আরও ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। আজও তাপপ্রবাহ থাকতে পারে। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কম বেশি-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (১৪ মে) আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মঙ্গলবার থেকে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হচ্ছে। যেখানে বৃষ্টি নেই, সেসব জায়গায় তাপমাত্রা বেশি থাকছে। তাপপ্রবাহ একেবারেই দেশ থেকে যাচ্ছে না। আগামী ২০ তারিখের দিকে তাপমাত্রা কমে তাপপ্রবাহ দূর হতে পারে। সেই পর্যন্ত বৃষ্টি-তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

Read Previous

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির বয়ে যেতে পারে

Read Next

মোবাইল চুরির হিড়িক জেমসের কনসার্টে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular