বিমানের কানাডা ফ্লাইটের ক্রু বিন্তী নিরুদ্দেশ

নুসরাত জাহান বিন্তী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৫ ফ্লাইটের ক্রু,তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন বলে অভিযোগ উঠে।

গত শনিবার (৩১ মে) বিমান বাংলাদেশের এ ফ্লাইটে করে কানাডার টরন্টো পৌঁছায় বিন্তী। টরন্টোর ম্যারিওট হোটেলে পৌঁছানোর পর থেকে আর তার সন্ধ্যান মিলছে না।

ফ্লাইটটিতে ক্রুদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিফ পার্সার হাফসা আহমেদ শিল্পী। যিনি বর্তমান বিমান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট।

জানা যায়, হোটেলে পৌঁছে চেকিং সম্পন্ন করার পর রুমে যান নুসরাত জাহান বিন্তী। এরপর রুম থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যান। ২৪ ঘণ্টা কেটেগেলেও এখন পর্যন্ত বিন্তীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিয়ম অনুযায়ী কোনো ক্রু বাইরে অবস্থান করলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। কিন্তু বিন্তীর এ ধরনের কোনো অনুমোদন ছিল না। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।

Read Previous

অচেতন অবস্থায় ব্যাংক থেকে উদ্ধার করা হয় ৬ কর্মকর্তা-কর্মচারী

Read Next

‘ব্যাচেলর পয়েন্ট’, এবার আসছে তিন মাধ্যমে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular