বাসে করে যেভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় খুব সহজেই বাসে যাওয়া যায়। কম খরচ ও আরামদায়ক ভ্রমণের জন্য এই রুট জনপ্রিয় হচ্ছে। যাত্রাপথ এবং খরচ আপনার পছন্দমতো নির্বাচন করতে পারবেন। স্টার মার্ট এক্সপ্রেস বেশ জনপ্রিয় বাস সার্ভিস। যা বেশ আরামদায়ক এবং নির্ভরযোগ্য।

গোল্ডেন মাইল টাওয়ার নিচতলায় অবস্থিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। তবে ইজিবুক ডট কম থেকে (www.easybook.com) টিকিট সংগ্রহ করা যায়। বছরজুড়ে এখানে নানা রকম অফার চলে। ফলে বাসের টিকিট সংগ্রহে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়।

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ইজিবুক থেকে টিকিট সংগ্রহ করতে জনপ্রতি খরচ হয় ২৬ মার্কিন ডলারের আশেপাশে। তবে আপনি যদি যাওয়ার দিন সকালে টিকিট সংগ্রহ করেন তাহলে ১৫ ইউএস ডলারেও পেতে পারেন। বাসের ৩-৪টি সিট খালি থাকলে টিকিটের দাম কমে যায়।

ইজিবুক বা অন্য কোন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করলে অবশ্যই বাসের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে নিতে হবে। স্টার মার্ট এক্সপ্রেস আমরা পেয়েছিলাম আরামদায়ক সিট, শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং সময়মতো সেবা।

সিঙ্গাপুর ইমিগ্রেশন

বাস ছাড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে সিঙ্গাপুরের ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছায়। এখানে বাস থেকে নেমে নিজের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন বুথে যেতে হবে। ইমিগ্রেশন প্রক্রিয়াটি দ্রুত এবং সহজ।

মালয়েশিয়া ইমিগ্রেশন

সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে একটি দীর্ঘ সেতু পার হয়ে ১০ মিনিটেই মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছায়। এখানে সব ব্যাগপত্র বাস থেকে নামিয়ে স্ক্যান করতে হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রক্রিয়াটি একটু বেশি সময় নিতে পারে, তাই ধৈর্য ধরুন। একই বাসে আবার উঠে যাত্রা শুরু।

প্রাকৃতিক সৌন্দর্য

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে বিমোহিত করবে। রাস্তার দুই পাশে বিশাল পাম বাগান এবং সবুজ প্রান্তর চোখে পড়বে। মালয়েশিয়ার গ্রামীণ এলাকাগুলো দেখতে খুবই সুন্দর, যা আপনাকে আরামদায়ক অনুভূতি দেবে। এই যাত্রা ৫-৬ ঘণ্টা সময় নিতে পারে, তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশের জন্য সময়ের কোনো অভাব অনুভূত হবে না।

প্রয়োজনীয় টিপস

বাস ছাড়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং) প্রস্তুত রাখুন। ইমিগ্রেশন পয়েন্টে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা অনুসরণ করুন।দীর্ঘ যাত্রার জন্য হালকা খাবার এবং পানি সঙ্গে রাখুন।সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার স্থানীয় মুদ্রা সাথে রাখুন।

Read Previous

টিউলিপকে বরখাস্তে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী 

Read Next

পঞ্চগড়ে তাপমাত্রা কমায় ভোগান্তি বেড়েছে পর্যটকদের 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular