বাতিল হলো ফারুকের বিসিবির সভাপতির পদ

অনাস্থা জনিত কারনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ।

এখন বিসিবি সভাপতি পদ শূন্য হয়ে গেলো। নতুন করে বিসিবি সভাপতি হবেন অন্য কেউ। তবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে জোড় আলোচনা চলছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। বুধবার (২৮ মে) ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলেন বোর্ড পরিচালকরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবিতে শেষ হয় নাজমুল হাসান পাপনের দীর্ঘ এক যুগের রাজত্বের। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু গত নয় মাসে একের পর এক বিতর্কে জড়িয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের নাম।

Read Previous

আজও হতে পারর ভারি বৃষ্টি যেসব অঞ্চলে

Read Next

প্রধান উপদেষ্টার সঙ্গে শুরু হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular