আজও হতে পারর ভারি বৃষ্টি যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে।

আজও (শুক্রবার) দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকাল ৭টায় গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখনও স্থল গভীর নিম্নচাপ রূপে আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। রাজধানীতেও আজ সারা দিন এভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়।

এটিএম নাজমুল হক বলেন, শনিবার রংপুর , রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারি (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা।

কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বৈরি আবহাওয়ায় বরিশাল নৌ বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

Read Previous

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

Read Next

বাতিল হলো ফারুকের বিসিবির সভাপতির পদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular