২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সুপার ফোরে: শ্রীলঙ্কার সঙ্গে শুরু টাইগারদের লড়াই

পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তানের হারের সুবাদে গ্রুপ পর্ব থেকে সরাসরি সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লাল-সবুজরা এবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করবে সুপার ফোরের যাত্রা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, ২০ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হারের প্রতিশোধ নিতে চাইবে লিটন দাসের নেতৃত্বে টাইগাররা।

‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠেছে ভারত ও পাকিস্তান। ফলে বাংলাদেশের জন্য সুপার ফোরের প্রতিটি ম্যাচই হবে চ্যালেঞ্জিং। ফাইনালের টিকিট পেতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের।

সুপার ফোরের পূর্ণ সূচি:

  • ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ vs শ্রীলঙ্কা (দুবাই)
  • ২১ সেপ্টেম্বর: ভারত vs পাকিস্তান (দুবাই)
  • ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান vs শ্রীলঙ্কা (আবুধাবি)
  • ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ vs ভারত (দুবাই)
  • ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ vs পাকিস্তান (দুবাই)
  • ২৬ সেপ্টেম্বর: ভারত vs শ্রীলঙ্কা (দুবাই)

গ্রুপপর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার পথ সুগম করেছে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর হবে দুবাইয়ে ফাইনাল ম্যাচ। টাইগারদের লক্ষ্য সুপার ফোর থেকে ফাইনালে ওঠা এবং শিরোপা জিততে পারা।

Read Previous

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

Read Next

দুর্গা পূজায় পর্যটন সম্ভাবনা, সরকারি ছুটি ৩ দিন করার দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular