১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পর্যটন খাতে সৌদি আরবের সঙ্গে যৌথ সহযোগিতা জোরদারের আশা ব্যক্ত করলেন সৌদি রাষ্ট্রদূত

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়া। একইসঙ্গে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

গত রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের দপ্তরে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত সৌদি আরবের নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স রিয়াদ এয়ার-এর বাংলাদেশে স্টেশন স্থাপন ও নিয়মিত ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও রিয়াদ এয়ারের ফ্লাইট চালুর বিষয়ে সৌদি পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনায় পর্যটন খাতে সৌদি অভিজ্ঞতা ও সম্ভাব্য বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মতবিনিময় হয়। দুই দেশের মধ্যে বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে যাত্রী সেবা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

রমনার বটমূলে সুরের জোয়ারে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩৩

Read Next

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার চালু করছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular