বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু । ইসলামিক রেয়াত অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ জিলহজ ১৪৪৬ হিজরি, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জুন ২০২৫ শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

Read Previous

সাড়ে ৩ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পঠিয়েছে মালয়েশিয়ায় বিমানবন্দর থেকে

Read Next

নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular