বদলির আদেশ অমান্য, ওসমানী বিমানবন্দরের সহকারী প্রকৌশলীকে অব্যাহতি

বেবিচক

পর্যটন সংবাদ ডেস্ক: বদলির আদেশ কার্যকর না করায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার দুপুরে তাকে অব্যাহতির সিদ্ধান্তের কথা জানান বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাওছার মাহমুদ। বিকেলে তিনি জানান, “আজ দুপুরে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় এবং বিমানবন্দরের পরিচালকও রিলিজের আদেশ কার্যকর করেছেন।”

গোলাম মোস্তফার বদলির আদেশ হয়েছিল চলতি বছরের ৩ জুন। তবে ‘জুন ক্লোজিংয়ের অজুহাত’ দেখিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। অভিযোগ রয়েছে, তিনি প্রায় পাঁচ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন এবং এর আগেও বদলির আদেশ পেলে নানা অজুহাতে তা কার্যকর হতে দেননি।

বেবিচকের এক কর্মকর্তা জানান, বদলির আদেশ কার্যকর না হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দুইবার বদলির আদেশ হলেও তা বাস্তবায়ন হয়নি।

৩ জুন জারি হওয়া সর্বশেষ আদেশে তাকে সিলেট থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি করা হয়। একই আদেশে শাহ আমানতের সহকারী প্রকৌশলী সাগর দেওয়ানজিকে সিলেটে আনা হয়। এছাড়া বেবিচকের প্রধান কার্যালয়ের সিভিল বিভাগ-৪ এর সহকারী প্রকৌশলী আব্দুল আলিমকে সিভিল বিভাগ-৩ এ বদলি করা হয়।

Read Previous

লাংলোক ঝর্ণা: পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ৩৮৮ ফুটের বিস্ময়

Read Next

ভারত-পাকিস্তান সংঘর্ষে বীরত্বের স্বীকৃতি, ছয় যুদ্ধবিমান ভূপাতিতের নায়করা প্রথমবার জনসমক্ষে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular