০৭/০৫/২০২৬
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ১০,৫০০ ফুট রানওয়ে নির্মাণের পরিকল্পনা

পর্যটন সংবাদ ডেস্ক : বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরি করা হবে, যাতে দেশি-বিদেশি বড় উড়োজাহাজ অবতরণ করতে পারে। পাশাপাশি আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনে গিয়ে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহন নয়, বরং উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে পাইলট ট্রেনিং একাডেমি ও আধুনিক কার্গো সুবিধা স্থাপন করা হবে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়িত হলে বগুড়া শুধু যোগাযোগের কেন্দ্রবিন্দু নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

বিইআরসি জেট ফুয়েলের দাম কমালো, দেশি-বিদেশি এয়ারলাইন্স পাবে সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular