পুলিশ মোতায়েন মোল্লা কলেজের নিরাপত্তায়

মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনো থমথমে। বিধ্বস্ত কলেজ ভবন দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। ভবনটির নিরাপত্তায় মোতায়েন দুই প্লাটুন ফোর্স মোতায়ন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহসীন হুসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, গতকাল সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ভাঙা কলেজ ভবন দেখতে উৎসুক মানুষ রাস্তায় ভীড় করছেন জানিয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক বলেন,গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে।

Read Previous

বিডা: বিনিয়োগকারীদের জন্য সাতটি নতুন সুবিধা

Read Next

একাধিক পদে নিয়োগ দেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular