১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত করল

পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে। জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখায় নজরদারি করার সময় ভারতের একটি হেলিকপ্টার পাকিস্তান রেখায় ঢুকে যায় তখন পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হেলিকপ্টারটিকে বাধা দেয় এবং গুলি করে ভূপাতিত করে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ শত্রুর সীমান্ত পেরিয়ে গুপ্তচরবৃত্তির ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করতে সমর্থ হয়েছে। এই ঘটনা সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতিকেই প্রমাণ করে।

সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

এছাড়া জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা পাঁচ রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

Read Previous

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রফেসর মুহাম্মদ ইউনুস

Read Next

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular