১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হন।

আজ রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ দুর্ঘটনায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রিকশার যাত্রী নিহত হন এবং আহত হন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি ।

Read Previous

একতা পরিষদের বার্ষিক বনভোজন ৩ জানুয়ারি 

Read Next

হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ রাখার গোপন কৌশল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular