১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ, নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পল্টন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

অবরোধস্থলে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন সংগঠনের নেতারা। এসময় তাঁরা নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি করেন। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন।

প্রতিবাদ কর্মসূচিতে নানা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত আসছে…

Read Previous

স্টার্টআপে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক

Read Next

মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে নতুন শহর, ভিশন ব্লু ইকোনমি: প্রধান উপদেষ্টা ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular