নিজেকে বিজয় ঘোষণা করলেন ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন । স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন ।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে সিনেটে তার দলের হাতে নিয়ন্ত্রণ যাওয়াকে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

 

Read Previous

ক্রিপ্টোবান্ধব ট্রাম্পের জয়ের আশায় রেকর্ড দামে বিটকয়েন 

Read Next

বেসকারি ব্যবস্থাপনায় হজের মূল্য নির্ধারন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular