নিউইয়র্ক কনস‍্যুলেটে আওয়ামী লীগের হামলা: গ্রেপ্তার হয়েছে একাধিক ব্যক্তি

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস‍্যুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনাটি নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ ভিত্তিহীনভাবে আমার নামও জড়াচ্ছেন। সত্যটা মানুষকে জানানোই আমার দায়িত্ব।”

গোলাম মোর্তোজা জানান, হামলার পুরো ঘটনা লিখিতভাবে নিউইয়র্ক কনস‍্যুলেট পুলিশ ও সিক্রেট সার্ভিসকে জানিয়েছে। ভিডিও ফুটেজসহ সন্ত্রাসীদের নামও সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন দূতাবাস থেকেও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিসকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিউইয়র্ক ডিপ্লোমেটিক সিকিউরিটি উইং ও মেয়র অফিস বিষয়টি তদন্ত করছে। গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ কনস‍্যুলেটকে জানায়, এখন পর্যন্ত একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়নি।

গোলাম মোর্তোজা লেখেন, “যুক্তরাষ্ট্রে তদন্ত প্রক্রিয়া সময়সাপেক্ষ। কারও প্রভাবে এখানে দ্রুত তদন্ত হয় না। তদন্ত শেষ হলে কনস‍্যুলেট ও দূতাবাসকে বিস্তারিত জানাবে মার্কিন কর্তৃপক্ষ। তারপর মামলা করার পর্যায় আসবে।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত মানবতাবিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই। আমি বা অন্য কেউ যুক্তরাষ্ট্রে তদন্তাধীন বিষয়ে কাউকে প্রভাবিত করতে পারি না। এটা বাংলাদেশ নয়।”

২৪ আগস্ট নিউইয়র্ক কনস‍্যুলেটে ঘটে যাওয়া এই হামলার তদন্ত এখনো চলমান।

Read Previous

লাংকাওয়ির ঈগল স্কয়ার: মালয়েশিয়ার পর্যটনে এক অনন্য আকর্ষণ

Read Next

২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে, বাংলাদেশ থেকে দেখা সম্ভব কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular