নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থানকালে তিনি এই সংবর্ধনায় অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি ট্রাম্পকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সংবর্ধনা উপলক্ষে ইউনূস বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এছাড়া প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Read Previous

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জয়নুল আবেদিন ফারুক, অক্ষত রয়েছেন

Read Next

প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর: ট্রাম্পের আমন্ত্রণে আন্তর্জাতিক শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular