নতুন রুপে নতুন আংগিকে শুরু হয়েছে ERP Solutions BD এর কার্যক্রম। বর্তমানে ঢাকার বানিজ্যিক প্রানকেন্দ্র বনানীতে এবং খিলগাঁও ব্রাঞ্চ এর মাধ্যমে নতুন করে শুরু হয়েছে কার্যক্রম । ERP Solutions BD তাদের লোগো এবং প্রাতিষ্ঠানিক পেইজের পরিবর্তনের মাধ্যমে এনেছে নতুনত্ব যা এই প্রতিষ্ঠানকে সকলের কাছে তাদের পরিচয়কে করবে আরো অর্থবহ এবং গ্রহণযোগ্য।

এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক সালেহ মুহাম্মদ সাকি পর্যটন সংবাদকে বলেন ‘ERP Solutions BD দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, দেশের বেকার সমস্যা দূরীকরনে আমাদের কোর্স সমূহ বিশেষ ভূমিকা রাখবে। দেশে অনেক শিক্ষিত ছেলে মেয়ে তাদের শিক্ষা জীবন শেষ করে বেকার সময় পার করছে অথবা যারা চাকরী জীবনে পা রেখেছে তাদের বেতন হার আশানুরূপ নয়, কিন্তু তারা যাদি আমাদের এই কোর্স করে তবে তারা অনেক সন্মানজনক বেতনে চাকরী পাবে অথবা নিজেরাই তাদের মেধা দিয়ে সাবলম্বি হতে পারবে।’

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ERP Solutions BD এর সকল কোর্সে দেয়া হয়েছে ৫০% ছাড়। এছাড়াও “ভ্যাট এবং ট্যাক্স দিব সবাই মিলে, অংশ নিব দেশ বিনির্মানে” এই শ্লোগানকে সামনে রেখে ভ্যাট এবং ট্যাক্স এর কন্সাল্টেন্সি বনানী এবং খিলগাঁও দুটি বানিজ্যিক এলাকাতেই চলমান রেখেছে ERP Solutions BD ।




