
পর্যটন সংবাদ ডেস্ক : ‘ভ্রমণের সবকিছু, এখানেই…’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে অনলাইন ট্যুরিজম মেলা–২০২৫। প্রথম আলো ডটকমের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মেলা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
দেশের ভ্রমণপ্রেমীদের জন্য পুরোপুরি অনলাইন এই মেলায় এক জায়গায় পাওয়া যাচ্ছে ভ্রমণ পরিকল্পনা, অফার, হোটেল বুকিং, এয়ারলাইন টিকিট ও নানা আকর্ষণীয় কার্যক্রমের সুযোগ।
মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল), কো–স্পনসর ভূমি প্রোপার্টিজ, আর এয়ারলাইনস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এয়ার অ্যাস্ট্রা।
অংশ নিচ্ছে দেশের শীর্ষ পর্যটন প্রতিষ্ঠানগুলো—গোযায়ান, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস, ছুটি হারমনি, গাড়িবুক, ছুটি রিসোর্টস কক্সবাজার, এমঅ্যান্ডএন হলিডেজ, ট্রিপনেস্ট লিমিটেড, রেনেসান্স হলিডেজ, চলঘুরি লিমিটেড ও হলিডে ইন।
মেলার কমিউনিটি পার্টনার হিসেবে আছে ট্রাভেল বিডি, ট্রাভেল নাও, রোপ ফোর, ভ্রমণকন্যা ও গো গার্লস—যারা তরুণ প্রজন্মের ভ্রমণপিপাসুদের মধ্যে সংযোগ তৈরি করতে কাজ করছে।
অনলাইন মেলায় থাকছে
- দেশ–বিদেশের জনপ্রিয় ভ্রমণগন্তব্যের তথ্য ও ফিচার
- ভ্রমণ পরিকল্পনার টিপস
- তারকাদের অভিজ্ঞতা ও রিভিউ ভিডিও
- হোটেল ও রিসোর্টের বিশেষ ছাড়
- এবং দর্শকদের মতামতের ওপর ভিত্তি করে নানা জনমত জরিপ।
এছাড়া রয়েছে অনলাইন কুইজ ‘ভ্রমণজান্তা’। মেলায় অংশগ্রহণ করে কুইজে অংশ নেওয়া দর্শকদের মধ্যে দৈবচয়নের মাধ্যমে ১২ জন বিজয়ী বাছাই করা হবে।
- এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে চারজন পাবেন ঢাকা–কক্সবাজার–ঢাকা টিকিট
- তিনজন পাবেন ঢাকা–সিলেট–ঢাকা টিকিট
- আর পাঁচজন পাবেন হলিডে ইনে কাপল ডিনারের সুযোগ
দেশের পর্যটনপ্রেমীদের জন্য এটি এক অনন্য ডিজিটাল আয়োজন, যেখানে ঘরে বসেই খুঁজে পাওয়া যাবে ভ্রমণের সব অনুপ্রেরণা ও পরিকল্পনার উপকরণ।
বিস্তারিত জানতে ভিজিট করুন: 👉 www.tourismmela.pro



