১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় ইসরায়েলের বিমান হামলা, কেঁপে উঠল কাতারের রাজধানী

পর্যটন সংবাদ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ জানুয়ারি) আকস্মিক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)ও বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের বিবৃতিতে দোহার নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

আইডিএফের ভাষ্য, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর চালানো হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী ব্যক্তিদের টার্গেট করে এই বিমান হামলা চালানো হয়। এসব নেতা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

হামলায় হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। ঘটনার পর কাতারের রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত আসছে…

Read Previous

নেপালে সহিংস বিক্ষোভ: আগুনে পুড়ে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী

Read Next

নেপালে অস্থিরতা: ঢাকা–কাঠমান্ডু ফ্লাইট বুধবার দুপুর পর্যন্ত স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular