১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পর্যটনকেন্দ্র ঘিরে ‘নতুন মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় : মির্জা আব্বাস

পর্যটন সংবাদ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও কৌশলগত স্থাপনাকে ঘিরে আবারও নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশকে রাজনীতিশূন্য করার পাশাপাশি জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন।

ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ভ্যালি এবং চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে দেশি-বিদেশি মহলের প্ররোচনায় অশুভ তৎপরতা চলছে। এসব তৎপরতা দেশের সার্বভৌমত্বের পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকেও বিপন্ন করছে।

তিনি মনে করেন, যেভাবে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘মাইনাস-টু’ ফর্মুলা চালু হয়েছিল, বর্তমানেও ভিন্ন আঙ্গিকে একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। এবার টার্গেট করা হয়েছে বিএনপিকে।

মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় এখন একটি ‘মাইনাস-বিএনপি ফর্মুলা’ সামনে আনা হচ্ছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই পর্যটনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে নেমেছে।”

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে বিএনপিকে অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এতে দেশের ভেতরেই একটি অংশ সক্রিয় রয়েছে, যারা মনে করছে বিএনপিকে সরিয়ে দিলে ক্ষমতার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে।

আব্বাসের ভাষায়, “শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরা আবারও নতুনভাবে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে।”

Read Previous

পর্যটকদের জন্য সহজ হলো ওমান ভিসা: খরচ, সময় ও নিয়মাবলি

Read Next

পুতিন–জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ল্যাভরভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular