
দুইদিনের বিরতি দিয়ে আবারও দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিবলয়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া জরিপ টিম (বিডব্লিউওটি)।
রোববার (১৩ এপ্রিল) বিডব্লিউওটি এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, গত দুইদিন বিরতি দিয়ে আজ থেকে বৃষ্টিবলয় আবারও দেশের ওপর সক্রিয় হচ্ছে। এর ফলে আজ থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ এই পরিষ্কার থাকবে, আবার হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ, সঙ্গে কালবৈশাখী ঝড়, এরপর বজ্রসহ বৃষ্টিপাত এবং পরে আবহাওয়া আবার পরিষ্কার এমন রুপ ধারন করতে পারে প্রকৃতি।
সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয় আগামী ১৭ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত দেশের ওপর সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। বৃষ্টিবলয়ের কারনে দেশের প্রায় ৭০ বা ৮০ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।



