দুদকের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লাহ

সংবাদ প্রতিবেদন | পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত অধ্যাপক কলিমুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে মামলার বিস্তারিত বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read Previous

নেছারাবাদের ভাসমান পেয়ারা বাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়

Read Next

গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন পাঁচ দিনের রিমান্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular