১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশু নিয়ে দূর্বার ফাউন্ডেশনের কক্সবাজার ভ্রমণ

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশু নিয়ে “সবাই দেখবে কক্সবাজার” শীর্ষক দুই রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমণ আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।

গত শনিবার ঢাকা, চট্টগ্রাম , খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে পড়ে।

ভ্রমণের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাথে যেকোনো কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

আয়োজকদের পক্ষে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্টের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন।

Read Previous

টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

Read Next

সুবিধার অভাবে হতাশ হন পর্যটকরাঃ টুরিস্ট পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular