১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ ও দক্ষিণ–পূর্বাঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ–পূর্বাঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, যারা সমুদ্রপথে বা নদীপথে ভ্রমণের পরিকল্পনা করছেন, বিশেষ করে পর্যটন কেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীরা, তাদের সতর্ক থাকতে হবে এবং আবহাওয়া পরিস্থিতি জেনে যাত্রা শুরু করা উচিত।

Read Previous

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা

Read Next

অন্তর্বর্তী সরকারের এক বছর: সংস্কার, স্থিতিশীলতা ও নির্বাচনের পথে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular