১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন।

রোববার (৬ অক্টওবর) বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন কারণে এ সময় পর্যটকদের তিন পার্বত্য জেলায় না আসার অনুরোধ জানানো হচ্ছে।’

জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, গত ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুর হয়।

Read Previous

সুন্দরবন ভ্রমণে যাওয়ার আগে এই তথ্য জেনে রাখুন

Read Next

সুদ মওকুফ করে ঋণ পুনঃতফসিল করার দাবি চামড়া ব্যবসায়ীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular