১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীর কলেজ এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল স্থবির, ডিএমপির ডাইভারশন নির্দেশনা

পর্যটন সংবাদ ডেস্ক: সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

ট্রাফিক বিভাগের তথ্যমতে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে গুলশান ও বনানী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ডাইভারশন রুট ঘোষণা করেছে ডিএমপি।

ঘোষিত ডাইভারশন রুটগুলো হলো—
১. উত্তরা থেকে আসা যানবাহনগুলো কাকলী হয়ে গুলশান-২ ঘুরে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।
২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আসা যানবাহন বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) অথবা আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন ব্যবহার করে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবে।
৩. মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা গাড়ি জাহাঙ্গীর গেটের দিকে যেতে পারবে।
৪. একইভাবে জাহাঙ্গীর গেট থেকেও ফ্লাইওভার ব্যবহার করে উত্তরমুখী যাত্রা করা যাবে।

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালকদের এ বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ করা হলো।

Read Previous

৬২ এএসপি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার

Read Next

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ ড. ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular