ঢাবিতে হলভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাডেমিক ও আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি সবগুলো হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে টিএসসিতে এসে জড়ো হন।

শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ একাধিক আবাসিক হলের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেন। রোকেয়া হলের শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে বের হয়ে এসে বিক্ষোভে অংশগ্রহণ করেন।

রোকেয়া হলের শিক্ষার্থীরা হলভিত্তিক ছাত্ররাজনীতি ও ছাত্রদলের নবগঠিত কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান। তারা হল প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাত সাড়ে ১২টার মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আবারও তালা ভেঙে রাস্তায় নামবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা একাডেমিক পরিবেশ রক্ষায় যেকোনো আন্দোলন চালিয়ে যাবেন।

Read Previous

পঞ্চগড়ের মহারাজার দীঘি: ১৫ শতকের ঐতিহ্যে ভরপুর এক মনোরম পর্যটন স্পট

Read Next

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান: চিহ্নিত মাদক কারবারি নাসিমসহ তিনজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular