ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বিলম্ব, শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: দীর্ঘদিন ধরে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসা সাত কলেজের শিক্ষার্থীরা এবার শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও অধ্যাদেশ জারির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসায় ক্ষোভ জানাচ্ছে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে রূপান্তর টিমের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শেষ বৈঠকে ৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল অধ্যাদেশ জারির জন্য। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাদেশ আগামী সেপ্টেম্বর মাসে জারি করা হবে।

এই বিলম্বের প্রতিবাদে মঙ্গলবার (৫ আগস্ট) শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে টিমের অন্যতম সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, “শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া অনিয়মের বিরুদ্ধে এই অবস্থান।”

আব্দুর রহমান আরও জানান, সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়ন শুরু করেছে, তখন তা যথাসময়ে বাস্তবায়ন করা উচিত। একইসঙ্গে চলমান ব্যাচের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে সনদ প্রদানের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এই আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা আশা করছে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার।

Read Previous

মেট্রোরেলে যাত্রী বেড়েছে, কিন্তু ঋণ শোধে টিকিট বিক্রির আয় যথেষ্ট নয়

Read Next

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির্টির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular