ঢাকা ছাড়ার পরপরই বিমানের ইঞ্জিনে ত্রুটি, নিরাপদে অবতরণ করল সিঙ্গাপুরগামী ফ্লাইট

নিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ

পর্যটন সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওঠার পরপরই ইঞ্জিনে সমস্যা দেখা দিলে জরুরি সিদ্ধান্তে নিরাপদে ফিরে আসে ঢাকা বিমানবন্দরে।

শুক্রবার (২৭ জুন) সকালে সিঙ্গাপুরগামী বিজি ৫৮৪ ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পরই পাইলট ইঞ্জিন সমস্যার আভাস পেয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সফলভাবে অবতরণ করে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন।

প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের আশঙ্কা করা হলেও অবতরণের পর রানওয়ে পরিদর্শনে কোনো পাখি বা অনাকাঙ্ক্ষিত বস্তু খুঁজে পাওয়া যায়নি। কারিগরি বিশেষজ্ঞদের পর্যালোচনার পর বিমানটি পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Read Previous

বরিশাল থেকে ভোলা: নদীপথে জল, প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব ভ্রমণ

Read Next

পর্যটনের নতুন দিগন্তে উত্তর কোরিয়া: সমুদ্রতীরবর্তী বিলাসবহুল রিসোর্ট খুলছে ১ জুলাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular