ঢাকা ওয়াসার প্রকল্পের মাসিক অগ্রগতি প্রতিবেদন বাধ্যতামূলক

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা ওয়াসার এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সংস্থাটির সচিব মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি প্রকল্প পরিচালককে প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে আগের মাসের অগ্রগতি প্রতিবেদন পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাতে হবে। সময়মতো প্রতিবেদন না পাঠালে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক দায়ী থাকবেন।

এছাড়া অফিস সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রতিবেদনগুলো সংকলন করে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠাবে।

ঢাকা ওয়াসা জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের গতি ও মান নিশ্চিত করার স্বার্থে এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে।

Read Previous

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

Read Next

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular