ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নিয়ে ইসির দাবি-আপত্তি শুনানি শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা অঞ্চলের ২৮টি সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত থেকে শুনানি পরিচালনা করেন।

শুনানিতে আবেদনকারী বা তাদের কৌঁসুলীরা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। ইসি জানিয়েছে, একই ধরনের অনেক আবেদন থাকলে পক্ষে-বিপক্ষে একজন কৌঁসুলীই বক্তব্য দিতে পারবেন।

আজকের (২৬ আগস্ট) শুনানি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ-১, ২, ৩; গাজীপুর-১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫ আসনের জন্য অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল। এতে ভোটার সংখ্যার সমতা আনতে বাগেরহাটের আসন চারটি থেকে তিনটি এবং গাজীপুরের আসন একটি বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব রাখা হয়।

১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় এলাকার জন্য মোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা হয়েছিল। ইসি ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি সম্পন্ন করে চূড়ান্ত সীমানা ঘোষণা করবে।

Read Previous

ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল শরীফুল খানকে শুভেচ্ছা জানিয়েছে

Read Next

ডাকসু ও হল সংসদ নির্বাচনে কঠোর আচরণবিধি কার্যকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular