ঢাকাসহ ছয় জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

পর্যটন সংবাদ ডেস্ক: মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে, যা জনজীবনের পাশাপাশি পর্যটন কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।

পর্যটকদের প্রতি পরামর্শ
আজকের দিনটিতে যাত্রা বা নৌভ্রমণের পরিকল্পনা থাকলে পর্যটকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতির হালনাগাদ তথ্য অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা করাই নিরাপদ হবে।

Read Previous

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায়: ইসরায়েলের দিকে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Read Next

“জুলাই ঘোষণাপত্র” পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক উৎসব ও কনসার্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular