
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, স্বর্ণময়ী আগের দিনও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সম্প্রতি তিনি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজ দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান এবং আগে একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। অভিযোগ দাখিলের পরও প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ অভিযুক্তকে পুনর্বহাল করেন। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী।
তিনি ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই স্বর্ণময়ীকে প্ররোচনা দেওয়ার অভিযোগে আলতাফ শাহনেওয়াজের বিচারের দাবি জানিয়েছেন।
স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন।




One Comment
https://shorturl.fm/OS004