ঢাকার অদূরে একদিনের ভ্রমণে মায়াদ্বীপ

প্রমত্ত মেঘনা বুকে ভেসে ওঠা মায়াদ্বীপ বা নুনেরটেক, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত একটি শান্তিপূর্ণ চর বা দ্বীপ। যা হতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ ভ্রমণ গন্তব্য। ঢাকা থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি এক দিনের ভ্রমণের জন্য বেশ উপযুক্ত।

মায়াদ্বীপের ত্রিভুজাকৃতির চরটি সবুজ ঘাসে আচ্ছাদিত, চারপাশে মেঘনার শান্ত জলরাশি এবং নদীতে মাছ ধরার দৃশ্য খুবি মনোমুগ্ধকর যা দেখে আপনার মন শীতল হতে বাধ্য।

বর্ষাকালে পানি বেড়ে গেলে দ্বীপটি পানির নিচে চলে যায়, তবে শুকনা মৌসুমে এটি স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
ঢাকার গুলিস্তান থেকে সোনারগাঁগামী বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তা পৌঁছতে হবে প্রথমে। মোগরাপাড়া থেকে বৈদ্যার বাজার ঘাটে গিয়ে ট্রলার বা স্পিডবোট ভাড়া করুন। দরদাম করে ঘণ্টাপ্রতি ৩৫০-৫০০ টাকা ভাড়া করা যায়।

দিনভর ভাড়া আনুমানিক ১,০০০-১,২০০ টাকা।

কয়েকটি টিপস:

১। দ্বীপে সন্ধ্যার পর থাকবেন না; ফিরে আসুন বৈদ্যার বাজারে।

২।সাথে খাবার পানি, শুকনা খাবার ও রেইনকোট নিয়ে যান।

৩। নদীতে গোসল করতে চাইলে সাবধানে করুন এবং মোবাইল বা ক্যামেরা সাবধানে ব্যবহার করুন।

৪। নৌকা বা ট্রলারে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন।

থাকার ব্যবস্থা
মায়াদ্বীপে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে, সোনারগাঁ শহরে বিভিন্ন হোটেল ও রিসোর্টে রাত যাপন করতে পারেন।

ভ্রমণ অভিজ্ঞতা
মায়াদ্বীপের নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। বিশেষ করে প্রকৃতির মাঝে একাকী সময় কাটাতে চাইলে এটি একটি আদর্শ স্থান।

মায়াদ্বীপের শান্তিপূর্ণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এটি একটি চমৎকার গন্তব্য। যাত্রা শুরুর আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিকল্পনা করুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ভ্রমণ করুন।

Read Previous

কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেলো ‘আলী’,বাংলাদেশের ঐতিহাসিক অর্জন

Read Next

গরম থেকে রক্ষায় হাজিদের আরামে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সৌদি সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular