ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

রোববার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আগামী সোমবার (১৮ আগস্ট) নাগাদ উত্তরপশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Read Previous

শ্রীমঙ্গলে সীমান্তঘেঁষা অরণ্যে আবিষ্কৃত ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত

Read Next

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহে নতুন টেন্ডার আহ্বানের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular