
পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে ঢাকায় রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাবেন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের বাসায় ইসহাক দারের যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
সফরের সময় বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি রাজনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।



