১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তৃতীয়বার টেকসই ব্যাংকের শীর্ষ তালিকায় যমুনা ব্যাংক

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে টানা তৃতীয়বারের মতো দেশের শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে যমুনা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ. মনসুর যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং যমুনা ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী আর্থিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মান অর্জন করেছে ব্যাংকটি।

সম্মাননা গ্রহণের পর মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, “যমুনা ব্যাংকের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগ শুধু সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন নয়; বরং এটি আমাদের আর্থিক ভিত্তিকে দীর্ঘমেয়াদে আরও সুদৃঢ় করছে। এই অর্জন আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিচ্ছবি।”

Read Previous

আবারও ক্ষমতায় ফেরার আশঙ্কায় গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

Read Next

ঢাকায় ইসহাক দার, খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular