ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল থেকে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং বন্ধ থাকবে।

যানজট এড়াতে চালক ও যাত্রীদের এসব ক্রসিং এবং আশপাশের সড়ক এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার যানবাহন এ ডাইভারশনের বাইরে থাকবে।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ছয় বছর পর আবারও উৎসবমুখর পরিবেশ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।

Read Previous

ছয় বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ

Read Next

হিলি স্থলবন্দরে রপ্তানির নতুন সম্ভাবনা, তিন মাসে ৩০ কোটি টাকার পণ্য ভারতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular