১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েমসহ শিবির সমর্থিত প্যানেলের জয়

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ফলাফল অনুযায়ী, ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। অন্যদিকে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

এই ফলাফলে ডাকসুর গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হাতে।

Read Previous

ডাকসু নির্বাচনে জয়ী নরসিংদীর সামিয়া মাসুদ মোমো, উচ্ছ্বাসে ভাসছে শামসুন্নাহার হল

Read Next

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধে যানবাহন চলাচল বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular